শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপির যৌথ প্রকল্পের প্রশিক্ষনের উদ্বোধন

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি এর যৌথ বাস্তবায়িত Community Resilience through Locally Led Inclusive Adaptation (CoRLIA) প্রকল্পের আওতায় আয়োজিত দক্ষতা উন্নয়ন বিয়ষক (Skill Development training for WCRC and PIC to implement community projects) দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ফোকাল পারসন অরুনেন্দু ত্রিপুরা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবপ্রসাদ চাকমা এছাড়াও উপস্থিত ছিলেন ইআরআরডি-ইউএনডিপি’র প্রতিনিধি ও করলিয়া প্রকল্পের জেলা কর্মকর্তা প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন করলিয়া প্রকল্পের জেলা কর্মকর্তা জনাব সুকিরণ চাকমা।

প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের ভাবনার মধ্যেই ছিলনা। ছয়টা ভিন্ন ঋতু সুন্দরভাবে উপভোগ করতে পারতাম। কিন্তু এখন আমরা সেটা থেকে বঞ্চিত। শীতটাও সংকুচিত হয়ে আসছে। হয়তোবা আমরা রাতারাতি জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করতে পারবো না, কিন্তু আপনারা প্রশিক্ষণে যে জ্ঞান অর্জন করবেন সেটা অবশ্যই বাস্তব জীবনে প্রয়োগ করবেন। পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর ও বাসযোগ্য পৃথিবী প্রস্তুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আমি বিশ^াস করি।

সভাপতির সমাপনী বক্তব্যে অরুনেন্দু ত্রিপুরা বলেন, প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে উপস্থিত প্রশিক্ষণার্থীদের টেকসই ও জলবায়ুবান্ধব প্রকল্প নির্বাচনের জন্য আহবান করেন। করলিয়া প্রকল্প নারী প্রতিনিধিমূলক, নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করে জলবায়ু পরির্তন মোকাবেলায় সচেষ্ট। তদোপরি এই প্রকল্প মানব সম্পদ উন্নয়ন করে জলবায়ু অভিযোজন বা রেজিলিয়েন্স বৃদ্ধিতে বদ্ধ পরিকর। তিনি সবাইকে হাতে হাত রেখে জলবায়ু পরিবর্তনে কাজ করার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।