শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবি’র অভিযানে সেগুন কাঠ জব্দ

১০

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের নির্দেশনায় বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে হাবিলদার মোঃ রোস্তম আলীর নেতৃত্বে একটি বিজিবি টহল দল মারিশ্যা মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অবৈধভাবে সংগৃহীত কাঠের গুড়ি ও টুকরা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল পরিত্যক্ত অবস্থায় মোট ৯৭ দশমিক ২৮ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪৩ হাজার ২০০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা নানা অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি আভিযানিক টহল জোরদার করা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সীমান্ত ও পার্বত্য এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ চোরাচালান দমনে ভবিষ্যতেও বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে।