শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা সেগুন কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। শনিবার (২০ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ১২টার দিকে জেসিও নায়েব সুবেদার মোঃ শহিদ আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে পুজগাং বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার উত্তর-পূর্বে করল্ল্যাছড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় ৯৬ দশমিক ৬২ ঘনফুট (৭৬ টুকরা) সেগুন কাঠ উদ্ধার করা হয়।

আটককৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার ৭৭৫ টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত কাঠ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, অবৈধ কাঠ পাচার রোধে সীমান্ত ও পাহাড়ি এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।