কাপ্তাই বাদশা মিয়ার টিলা জামে মসজিদ সংস্কার করা যাচ্ছে না
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
অর্থসংকটের ফলে দীর্ঘ ৩৮বছরেও সংস্কার করা হয়নি জরাজীর্ণ বাদশা মিয়ার টিলা জামে মসজিদ। রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়ন ৪নং ওয়ার্ডে কাপ্তাই হ্রদের পাশে ১৯৮৭ সনে বাদশা মিয়ার টিলা জামে মসজিদটি স্থানীয়রা প্রতিষ্ঠা করে।
উক্ত টিলায় গ্রামে প্রায় ২৫/৩০ মুসলিম পরিবার ৩৮বছর যাবত বসবাস করে আসছে। এলাকার বসবাসরত লোকজন অতি দরিদ্র দিনে আনে দিনে খায়। কেউ সাম্পান, নৌকা চালিয়ে জীবন ধারণ করেন, আবার কেউ হ্রদে মাছ শিকার করে। তাঁদের স্বল্প আয় দিয়ে কোন রকম মসজিদটিও পরিচালিত হয়। কিন্তু অর্থ সংকটের ফলে দীর্ঘ বছর যাবত মসজিদটি, সংস্কার না করায় মসদিজেদর টিন, গাছের খুঁটি সহ মাটি ধবসে হ্রদে পরছে।পুরাতন টিন গুলো ছিদ্র হয়ে গেছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন জানান, অর্থঅভাবে মসজিটি সংস্কার হচ্ছে না। এটি সংস্কার করা না হলে এখানকার লোকজন নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতে পারছেনা। তাই মসজিদ সংস্কারে জন্য সকলের সহযোগিতা কামনা করি। মসজিদের মুসল্লী সত্তর উর্ধ্বে মোঃ শহীদ উল্লাহ জানান, প্রশাসনের নিকট জোর দাবি জানান তাদের মসজিটি সংস্কার করার জন্য। উক্ত মসজিদের ইমাম আমির হোসেন জানান, মসজিদটি জরাজীর্ণ অবস্থায় দীর্ঘ বছর পড়ে আছে। এছাড়া বর্ষা মৌসুমে বৃষ্টি, হ্রদে পানি বৃদ্ধি এবং ইঞ্জিন চালিত বোটের ডেউয়ে মসজিদের ভিতর ফাঁটল সহ মাটির ধস নেমেছে। অর্থ সংকটের ফলে এটি সংস্কার করা হচ্ছে না। তিনি প্রশাসন সহ সমাজের বৃত্তবান ও এলাকার সবস্তরের নিকট মসজিদটি পূর্ণ সংস্কারের জন্য জোর দাবি জানান।