শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বিজয় দিবসে কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার্স স্কলারশিপ প্রদান

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই সেনা জোনের তত্ত্বাবধানে মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিজয় দিবস উদযাপন শেষে ‘জোন কমান্ডার্স স্কলারশিপ-২০২৫’ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের শিশুরা নানা রঙে সজ্জিত হয়ে বিজয় দিবসটি পালন করে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে কাপ্তাই শিশু নিকেতন বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অধিনায়ক রণজয়ী ৩৮ বীর-এর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাজমুল কাদির শুভ পিএসসি।

অনুষ্ঠানে কাপ্তাই শিশু নিকেতন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। পরে প্রধান অতিথি জোন কমান্ডার্স স্কলারশিপ-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

জোন কমান্ডার্স স্কলারশিপ-২০২৫ পরীক্ষায় মোট ৩৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে ৫৩ জন শিক্ষার্থী স্কলারশিপ অর্জন করে। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রথম থেকে চতুর্থ স্থান অর্জন করেছে কাপ্তাই শিশু নিকেতন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী স্কলারশিপ অর্জনের মাধ্যমে বিদ্যালয়টি পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে অধিনায়কের সহধর্মিনী মিসেস মৌসুমী ইয়াসমিন, শিশু নিকেতন স্কুলের তত্ত্বাবধানকারী কর্মকর্তা ও জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জিয়াউর রহমান, অধ্যক্ষ রেহানা আক্তার, ডা: সাদিয়া ফারজানা দৃষ্টি, মিসেস তামান্না মুজাহিদ, ৩৮ বীরের পদস্থ কর্মকর্তা সহ কাপ্তাই উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় জোন কমান্ডার মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান।