শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বিজয় দিবসে কাপ্তাইয়ে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই থানার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সহকারী সেক্রেটারি নুর জামাল এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কাপ্তাই থানা আমীর হারুনুর রশীদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড সভাপতি সফিকুল আলম, প্রজেক্ট একাডেমীর সভাপতি মোহাম্মদ আমীর হোসাইন, ফুল বাগান ইউনিটের সভাপতি মইন উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবির কাপ্তাই উত্তর শাখার সেক্রেটারী রাকিবুল ইসলাম, জামায়াত নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ১৯৭১ সালে দেশের সাধারণ মানুষই জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাঁদের দাবি, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করার অপচেষ্টা দেশপ্রেমিক জনগণ কখনো মেনে নেবে না। দেশের সকল আপামর জনতা ঐক্যবদ্ধ ভাবে নতুন বাংলাদেশকে গড়ে তুলবে।

এ সময় বক্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজয় দিবস উপলক্ষে দেওয়া একটি স্ট্যাটাসের সমালোচনা করে তীব্র প্রতিবাদ জানান এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপের বিরোধিতা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা নেতৃবৃন্দ।