শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু পরিবেশে সীমাবদ্ধ নয়: ইউএনও মাটিরাঙ্গা

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
ব্র্যাকের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প এর আওতায় এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল হক ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা। কর্মসূচিতে উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, সাংবাদিক এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বক্তব্য প্রদান করেন জলবায়ু পরিবর্তন প্রকল্পের প্রোগ্রাম অফিসার নাজমুল হোসেন এবং মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন জয়নাল।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন শুধু পরিবেশে সীমাবদ্ধ নয়, এটি সরাসরি জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমেই জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব। এ ক্ষেত্রে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কর্মসূচিতে জানানো হয়, প্রকল্পের আওতায় নিরাপদ পানি এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, তাপমাত্রা বৃদ্ধিজনিত রোগ, ডায়রিয়া, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নারী ও শিশুস্বাস্থ্যে বিশেষ গুরুত্ব দিয়ে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং নিয়মিত স্বাস্থ্য পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে।

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রতিরোধমূলক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।