রাঙ্গমাটির লংগদুতে ইউনিয়ন বিএনপি সভাপতিকে বহিষ্কারে ২৪ ঘন্টার আলটিমেটাম
॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের বিএনপির সভাপতি চাঁন মিয়াকে স্থায়ীভাবে বহিস্কারে আল্পিমেটাম দিয়েছে উপজেলার ওয়ার্ড বিএনপি সহ অংগসংগঠনের নতেৃবৃন্দ। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে বহিস্কার করা না হলে বৃহত্তর কর্মসুচী দেওয়া হবে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধরা জানান, আটারকছড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি চাঁন মিয়া’কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায়, দলের সকল পদ পদবি স্থগিত করে দেন উপজেলা বিএনপি। মোঃ চাঁন মিয়া মেম্বার এর এক অশ্লীল অডিও কল রেকর্ড ফাঁস হয়। যার পরিপ্রেক্ষিতে ইউনিয়নের জনসাধারণ ক্ষুব্ধ হয় এবং জেলা কমিটির নির্দেশ মোতাবেক উপজেলা কমিটি তার পদ স্থগিত করে গত ১২ অক্টোবর ২০২৫ইং। এতে জনমনে সন্তোষ দেখা দেয় ও দলীয় পরিবেশ স্থিতিশীল হয়।
কিন্তু গত ৫ ডিসেম্বর পুনরায় উক্ত অভিযোগ প্রমাণিত না হওয়া উল্লেখ করে স্থগিত আদেশ প্রত্যাহার করে নেয় উপজেলা বিএনপি। পরে আদেশ প্রত্যাহারের প্রতিবাদে গত শনিবার ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায়, আটারকছড়া ইউনিয়নের তিন ব্রীজ বট তলায় সংবাদ সম্মেলন করেন আটারকছড়া ইউনিয়ন বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের অধিকাংশ নেতৃবৃন্দ। এ নিয়ে আবারো দলীয় ও স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।
তারা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে চাঁন মিয়া’কে বহিষ্কার করতে হবে। তাকে এপদে রাখলে আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাঠে আটারকছড়া ইউনিয়নে বিএনপির ভোট নষ্ট হবে। ইতিমধ্যে এলাকায় পথসভা করতে গেলে গ্রামের মহিলারা বাজে মন্তব্য করেন যে আপনারা ক্ষমতায় আসলে চাঁন মিয়া মেম্বারের মত লোভী মানুষের ইজ্জত নষ্ট করবে। আমরা এধরণের লম্পট সভাপতি চাইনা। তারা তিন ভাই এর মধ্যে বড় ভাই বিএনপি, মেজো ভাই জামায়াত ইসলামী, ছোট ভাই আওয়ামীলীগের সার্থে সম্পৃক্ত। যে দলেই ক্ষমতায় আসুক তারা ক্ষমতার অপব্যবহার করেই যাবে। এহেন কর্মকান্ডে দ্রুত সময়ে তাকে দল থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করতে হবে। না হয়, বড় ধরণের কর্মসুচি দেওয়ার কথাও জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, স্বেচ্ছাসেবক দলের মকবুল হোসেন (মকুল), উপস্থিত ছিলেন,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাফ, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার, ইউনিয়ন যুবদলের আহবায়ক জসিম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল, স্বেচ্ছাসেবক দলের ইসমাইল, সহ আটরকছড়া ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসহযোগী সংগঠনের অধিকাংশ নেতৃবৃন্দ উপস্থিত