মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকদের সাথে ওসি
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ নাজির আলম এর সাথে রামগড় প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রামগড় থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রামগড় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সহ-সভাপতি শুভাশিষ দাস, মোঃ বাহার উদ্দিন, যুগ্ম-সম্পাদক রতন বৈঞ্চব ত্রিপুরা, মোশারফ হোসেন, সদস্য এমদাদুল হক, মোজাম্মেল হক, মোঃ মাসুদ রানা, সাইফুল ইসলাম, সাহেদ হোসেন রানা, জহিরুল ইসলাম,তুহিন নিজাম ও বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
এসময় নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া, ইভটিজিং, নির্বাচন সহ বিভিন্ন এলাকার গোষ্ঠীগত সংঘর্ষ নির্মূলের ব্যাপারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি এলাকার শান্তির জন্য সকলের সহযোগিতা কামনা করেন। যেকোনো মূল্যে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।