শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বাংলাদেশে অনুপ্রবেশ করায় খাগড়াছড়ির পানছড়িতে আটক-৩

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

পুলিশ জানায়, উপজেলার পূজগাং এলাকায় ঘোরাঘুরির সময় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়। পরবর্তীতে পরিচয় যাচাইয়ে জানা যায়, তারা ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়ার বাসিন্দা। আটক ব্যক্তিরা হলো- জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০) ও লাল থাকমা রিয়াং (৩২)

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার ত্রিপুরার ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়ার চোরাপথ দিয়ে তারা প্রথমে পানছড়ির রুপসেন পাড়া এলাকায় প্রবেশ করেন। এরপর রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার রাকিয়ং লেক এলাকায় যান। সেখান থেকে পুনরায় ভারতে ফিরে যেতে আবারও চোরাপথ ব্যবহার করছিলেন।

ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, আটক লাল থাকমা রিয়াং ওরফে প্রশান্ত ত্রিপুরা মূলত রাঙ্গামাটির বিলাইছড়ির বাসিন্দা। ২০২০ সালে তিনি ভারতে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। তার মা-বাবা বাংলাদেশী নাগরিক। মেয়ের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে ভারতীয় দুই বন্ধু জেমস ও তরসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন বলে তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।