শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলের সহযোগীতা চাই: জেলা প্রশাসক নাজমা আশরাফী

১১

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং মৌজা হেডম্যান কারবারীদের নিয়ে মতবিনিময় সভা এসব কথা বলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি। বৃহস্পতিবার (১১ডিসেম্বর) সকাল ১০টায় লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলার কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং মৌজা হেডম্যান কারবারীদের সাথে নিয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলার নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপি এম, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, বিজিবি জোনের সহকারী পরিচালক কে.এইচ এম গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মাহমুদল হাছান, ৩৮ আনসার ব্যাটালিয়নের কম্পানি কমান্ডার আরিফুল ইসলাম, লংগদু থানার অফিসার ইনচার্জ জাকারিয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ব্যক্তিবর্গ।

এসময় জেলা প্রশাসক বলেন, লংগদুর উন্নয়নে ও দ্রুত সময়ে নানিয়ারচর সড়কের কাজ বাস্তবায়ন করা হবে। বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা দরকার। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলের সহযোগীতা কামনা করেন। দেশের উন্নয়ন সহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক কাজ করে যাবে।