শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

সাধারণ মানুষের কল্যাণে সবসময় পাশে ছিলাম, আছি এবং থাকব: লেঃ কর্নেল জাহিদুল

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
শান্তি ও সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে মারিশ্যা জোন (২৭ বিজিবি) সদস্যরা স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত পাহাড়ী বাঙ্গালীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ‘বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১ঘটিকায় মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় জনগণকে স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

উক্ত কর্মচূচিতে অসহায় ও সুবিধা বঞ্চিত ৩৫ জন পাহাড়ী এবং ১১৪ জন বাঙ্গালীদের চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। বর্ণিত ক্যাম্পেইনে মারিশ্যা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা কর্তৃক রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় সেবা প্রদান করেন। ক্যাম্পেইন চলাকালীন সময় মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। সমাজের সকল মানুষ বিশেষ করে সুবিধাবঞ্চিত শ্রেণির মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। এই মেডিকেল ক্যাম্পেইন সেই অঙ্গীকার বাস্তবায়নের একটি অংশ। আজকের ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের যে ইতিবাচক প্রতিক্রিয়া আমরা পেয়েছি তা ভবিষ্যতে আরও বৃহৎ আকারে সেবামূলক কার্যক্রম চালানোর অনুপ্রেরণা যোগাবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে আরও উন্নত ও বিস্তৃত স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের আয়োজনের পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষের কল্যাণে আমরা সবসময় পাশে ছিলাম, আছি এবং থাকব। উন্নয়ন এবং মানবিক সহায়তার মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে শান্তি ও সম্প্রীতি উন্নয়ন আরও সুদৃঢ় হবে।

এছাড়াও কর্মসূচিতে জোন উপ অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, পদাতিক ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এবং স্থানীয় প্রশাসন, বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।