শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা হবে: দীপেন দেওয়ান

১৩

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
বিএনপি’র সরকার পুনর্গঠিত হলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। অত্র অঞ্চলের মানুষ যদি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে, তাহলে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে আমূল পরিবর্তন আসবে। বুধবার (৯ডিসেম্বর) সকালে রাজস্থলী বাজারের সাপ্তাহিক হাটে আগত সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনের প্রার্থী দীপেন দেওয়ান। আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দীপেন দেওয়ানের সহর্ধমনী মিসেস মৈত্রি চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সহ সভাপতি আবদুল মান্নান, সহ সভাপতি বাবুল আলী, নিজাম উদ্দিন, জেলা বিএনপির সিনিয়রযুগ্ন সম্পাদক আলী বাবর, যুগ্নসম্পাদক দেব জ্যোতি চাকমা, যুগ্ন সম্পাদক সফিকুল ইসলাম চৌধুরী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা জাসাসের সভাপতি কামাল আহম্মেদ, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল, সাধারণ সম্পাদক উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সাজন তঞ্চঙ্গ্যা,স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কৃষক দলের আহবায়ক বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান, মহিলা সভানেত্রী প্রেমা তালুকদারর,অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা । এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা, সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী।

প্রধান অতিথি দীপেন দেওয়ান আরও বলেন, গত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের নামে শুধুই দুর্নীতি ও লুটপাট হয়েছে। পাহাড়ের মানুষ বঞ্চিত থেকেছে মৌলিক অধিকার থেকে। বিএনপি ক্ষমতায় এলে এই অবহেলিত অঞ্চলের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা হবে। কর্ণফুলী নদীর উপর সেতু নির্মাণ করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্রগঠনে ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে প্রচারের লক্ষ্যে রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে অন্যায়, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে রাষ্ট্রের মৌলিক কাঠামো ভেঙে পড়েছে। জনগণের অধিকার ও গণতন্ত্র আজ বিপন্ন। এমন পরিস্থিতিতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি একটি নতুন দিকনির্দেশনা, যা জনগণের ক্ষমতায়নের পথ উন্মুক্ত করবে।

লিফলেট বিতরণ কর্মসূচিকে ঘিরে রাজস্থলী বাজার, ইসলামপুর, বাঙ্গালহালিয়া ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় জনগণ আগ্রহের সঙ্গে তারেক রহমানের ৩১ দফার বিষয়বস্ত শুনে লিফলেট গ্রহণ করেন।

কর্মসূচি শেষে দীপেন দেওয়ান সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় দোকানপাট ও হাটের ব্যবসায়ীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।