শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

পানছড়িতে ৩ বিজিবি’র অভিযানে চোরাই মালামাল জব্দ

‎॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥‎
‎খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল আটক করা হয়েছে।

‎সোমবার (৮ডিসেম্বর) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নাঃ সুবেদার মোঃ মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে বিশেষ টহল দল।

‎অভিযানে মোট বাংলাদেশী সিস্টেম প্লাস কীটনাশক ১০ লিটার, বেবিসেট কীটনাশক ১০ লিটার, চ্যাপা শুটকি ১০৫ কেজি, পপ ক্রীম ৪টি এবং বনলতা সালসা ৪৩ বোতল জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।

‎বিজিবি জানায়, আটককৃত মালামালসমূহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সীতাকুন্ড, চট্টগ্রাম কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও নিরাপত্তা জোরদারে ৩ বিজিবির এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।