সারা দেশের ন্যায় রাজস্থলী উপজেলার মসজিদে মসজিদে দোয়া মাহফিল
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার (৫ডিসেম্বর) বাদ জুমায় সকল মুসল্লিদের উদ্যোগে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করা হয়। একই সঙ্গে রাজস্থলী উপজেলার প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নে বিএনপির উদ্যোগে পৃথক মোনাজ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির নেতৃবৃন্দরা বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে এদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়েছে। তিনি এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম চালিয়েছেন। বিএনপির আন্দোলনের ফসল জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে অন্তর্বতীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মোনাজাত পরিচালনা করেন রাজস্থলী বাজার জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশন এর মডের কেয়ার টেকার মৌলনা নুরুল হক।