শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রামগড় হেঁয়াকো আঞ্চলিক সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় হেঁয়াকো আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু হানিফ (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চিকনছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার গৌরাঙ্গ পাড়া এলাকার বাসিন্দা। তিনি আমবালা এনজিওর মিরসরাই শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

রামগড় থানা পুলিশ ও নিহতের পরিবার জানায়, মিরসরাই থেকে মোটর সাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন আবু হানিফ।পথে চিকনছড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী ও মারাত্মকভাবে আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।