শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

পানছড়ি বিজির উদ্যোগে বিদ্যালয়ে টিউবওয়েল স্থাপন ও কৃষি উপকরণ বিতরণ

‎॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥‎
‎পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিজিবি দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পানছড়ি ব্যাটালিয়ন (৩বিজিবি) ও লোগাং জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জীবনমান উন্নয়নমূলক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

‎বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে জোনের আওতাধীন শান্তিনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ত্রিপুরাপাড়া এলাকায় মোট ০২টি টিউবওয়েল স্থাপন করা হয়। এতে দীর্ঘদিনের বিশুদ্ধ পানি সংকটে থাকা শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় অধিবাসীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

‎এছাড়া ধুদুকছড়ার মগপাড়া এলাকার ৫ জন গরীব ও অসহায় কৃষকের মধ্যে ৫টি কৃষি উপকরণ (স্প্রে মেশিন) বিতরণ করা হয়, যা স্থানীয় কৃষকদের ফলন বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়াও শ্বশান এলাকার উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্নেল মোঃ রবিউল ইসলাম।

‎এসময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, পার্বত্য এলাকার শান্তি ও উন্নয়নের ধরে অব্যাহত রাখতে বিজিবি সর্বদা জনগণের পাশে আছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

‎স্থানীয়দের দাবি, বিজিবি’র এসব উদ্যোগ পাহাড়ি অঞ্চলে জীবনমান উন্নয়ন ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করছে, আমরা ৩ বিজিবির প্রতি কৃতজ্ঞ।