শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২ ঘণ্টা কর্মবিরতি

১০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
চাকরিতে ১০ম গ্রেড প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

রবিবার (৩০নভেম্বর ) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ)-এর ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বিএমটিএ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, ১০ম গ্রেড প্রদানসহ আমাদের ন্যায্য পাওনা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে মাটিরাঙ্গায় আজ এ কর্মবিরতি পালিত হয়েছে। সরকার দ্রুত দাবি মানা না নিলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমটিএ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট মোঃ হেলাল উদ্দিন, সুইসিংহ্লা মারমা, বাপু মনি চাকমা, ফার্মাসিস্ট রূপা চাকমা, রাজিব পালসহ অন্যরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।