শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল করা হয়েছে।

রবিবার (৩০নভেম্বর) বাদ এশা পশ্চিম পাড়া ঢাকা জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্নসম্পাদক দিলদার হোসেন, জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ একরাম হোসেন বেলাল, কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হারুন, কাপ্তাই উপজেলা জাসাস সভাপতি নুর মোহাম্মদ বাবু,সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক মোঃ নয়ন, সাংগঠনিক বেলায়েত হোসেন, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি সহ অংগসংগঠনের নেতাকর্মী।

দোয়া মাহফিল ও মুনাজাত করেন পশ্চিম পাড়া ঢাকা জামে মসজিদের ভারপ্রাপ্ত ইমাম রাশেদুল ইসলাম আল কাদেরী। এসময় নেতৃবৃন্দরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকল ধর্মাবলম্বীদের দোয়া এবং আশির্বাদ কামনা করেন।