শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের অবহিতকরণ সভা

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ নতুন প্রকল্পের সূচনা অবহিতকরণ সভা হয়েছে। রোববার (৩০নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। স্বাগত বক্তব্য রাখেন হিল ফ্লাওয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেনিফার অজন্তা তনচংগা। প্রধান অতিথি হিসাবে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং কাপ্তাই যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন।

প্রধান অতিথি বলেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম সুনামের সাথে এতদঞ্চলের স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। তৃনমুল পর্যায়ে তাঁরা সরকারি হাসপাতালের পাশাপাশি স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছেন। প্রকল্পের মাধ্যমে জনগণ আরোও সেবা পাবে বলে আমি আশা করছি। তিনি এধরণের অবহিতকরণ সভা ইউনিয়ন পর্যায়ে করার জন্য কমিউনিটি হেলথ প্রোগ্রামকে আহবান জানান।

অবহিতকরণ সভায় ভিডিও চিত্রের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন সেবা সমুহ তুলে ধরেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা। এসময় সরকারি, বেসরকারি, তিন উপজেলার সংবাদকর্মী, এনজিও, হেডম্যান, কারবারি ও প্রকল্পের উপকারভোগীরা অংশগ্রহণ করে।