শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের থানচিতে দেড় কোটি টাকার বাস টার্মিনাল পরিত্যক্ত অবস্থায়

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচিতে নির্মানের আড়াই বছর বেশি সময় পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি থানচি বাস টার্মিনাল। দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনালটি উদ্বোধনের আগেই অযতœ অবহেলায় ময়লার ভাগারে পরিণত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তারা জানান, উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে নির্মিত এ বাস টার্মিনালটি চালু হলে থানচি সদরসহ আশপাশের ইউনিয়নের যাত্রীদের যাতায়াত সহজ হবে। নবনির্মিত টার্মিনাল এর অবকাঠামোটির কাজ করে দ্রুত চালু করে নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় না আনলে ভবিষ্যতে এটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে।

জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থসালে থানচি উপজেলা বাস টার্মিনালটি দেড় কোটি টাকার ব্যয়ে কন্সট্রকশনের কাজ করে তা বাস্তবায়ন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। সরেজমিনে দেখা গেছে, পাহাড় কেঁটে নির্মাণ করা হয়েছে বাস টার্মিনাল। নবনির্মিত টার্মিনাল চত্বরে জমে আছে আবর্জনা, আগাছা ও নোংরা পানি। ভবনের ভেতরে ও বাইরে ভাঙচুরের চিহ্ন, দরজা-জানালা নষ্ট হওয়া হয়ে আসছে। কিছু অচল ট্রাক এ টার্মিনালে যতযত্রভাবে পড়ে আছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, টার্মিনালটি নির্মাণ সম্পন্ন হয়েও দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত পড়ে আছে। সেখানে কিছু লোকজন ময়লা ফেলার স্থান হিসেবে ব্যবহার শুরু করেছে। নিয়মিত পরিষ্কার বা দেখভালের কোনো ব্যবস্থা না থাকায় পুরো এলাকা নোংরা ও দুর্গন্ধে ভরে যায়। ফলে জনস্বাস্থ্যের ঝুঁকিও বাড়ছে।

যানবাহনচালক ও যাত্রীরা বলেছেন, বাস টার্মিনালটি চালু না হওয়ায় সড়কের পাশে কিংবা সাঙ্গু সেতুর উপরে যত্রতত্র গাড়ি পার্কিং করাতে বাধ্য হচ্ছেন তারা। এতে যানজট তৈরি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। নতুন টার্মিনাল চালু হলে শৃঙ্খলাবদ্ধভাবে যান চলাচল হবে।

অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানান, প্রশাসনিক ও ব্যবস্থাপনার কিছু জটিলতার কারণে টার্মিনালটি এখনো চালু করা সম্ভব হয়নি। তবে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, নির্মিত বাস টার্মিনালটি ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিহিত করা হবে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।