শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

জামায়াতের প্রার্থী অ্যাড মোখতারের পক্ষে কাপ্তাই উপজেলায় প্রচারণা

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, “দাঁড়িপাল্লায় ভোট চাই। এই স্লোগান নিয়ে রাঙ্গামাটি ২৯৯ নং আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট মোখতার আহমদের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন কাপ্তাই উপজেলার নেতাকর্মীরা। শনিবার (২৯ নভেম্বর) সকাল হতে দুপুর পর্যন্ত এ প্রচারণা চালানো হয়।

উপজেলার রাইখালী, নারানগিরি, ফেরীঘাট কারিগর পাড়াা, সন্দীপ পাড়া, ঢংছড়ি, মতিপাড়া সহ বিভিন্ন ওয়ার্ডে এ গণসংযোগ করা হয়। বিগত দুই মাস যাবত কাপ্তাই উপজেলায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাদের মনোনীত প্রার্থীর পক্ষে বিভিন্ন অলিতে গলিতে এবং দূর্গম এলাকায় প্রচারণা চালাচ্ছেন। উক্ত দলের নেতা কর্মীরা প্রতিদিন বিভিন্ন এলাকায় তাদের প্রার্থী পরিচয় এবং ছবি ও দাঁড়িপাল্লা মার্কা দেখিয়ে ভোট চাইছেন।

এ সময় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মনসুরুল হক। তিনি বলেন, চন্দ্রঘোনা রাইখালী ফেরিঘাট, কেপিএম ও কেআরসি আধুনিকায়ন করা, পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠী মধ্যে সম্প্রতি রক্ষা, সামাজিক নিরাপত্তাসহ উন্নয়ন, রাস্তাঘাট সংস্কারে অগ্রাধিকারের ভিত্তিতে সেবা দেয়ার কথা জানান। এসময় চন্দঘোনা থানা আমির মাওলানা লোকমান হোসাইন জানান, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ, ন্যায় বিচার নিশ্চিতে জাতীয় সংসদে ভূমিকা রাখতে দাঁড়িপাল্লায় ভোট চাই। কাপ্তাই উপজেলা জামায়াতের আমির হারুর রশিদ জানান, আসন্ন নির্বাচনে অ্যাড. মোখতার আহমেদ কে ভোটে জয়লাভ করলে কাপ্তাইয়ের অবকাঠামো বিনির্মাণ, স্বাস্থ্য সেবা সম্প্রসারণ, দরিদ্র দূরীকরণ, কৃষকদের সহায়তা সহ দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি এবং মাদকমুক্ত উপজেলা তৈরি করা হবে।

উক্ত গণসংযোগে রাইখালী ইউনিয়নের মোঃ রাশেদ, মোহাম্মদ সেলিম সহ চন্দ্রঘোনা, কেপিএম এলাকার সহ কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী দায়িত্বশীল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।