আগ্রহী প্রতিযোগীরা আসুন, রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর ম্যারাথন-২০২৫
॥ মিলটন বড়ুয়া ॥
রাঙ্গামাটি পৌরসভার আয়োজনে এবারই অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর ম্যারাথন-২০২৫। এ নিয়ে ইতিমধ্যেই প্রচার প্রচারণা শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। এ নিয়ে পর্যটন নগরীতে ম্যারাথনে ইচ্ছুকদের যেমন আগহী করবে তেমনি পর্যটকদের জন্যও এটি আকষণীয় করে তুলবে। আগামী ৬ডিসেম্বর এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (১৯নভেম্বর) পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ এর উপপরিচালক মোঃ মোবারক হোসেন, পৌরসভা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় পৌরসভা মূখ্য নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আসলাম সরোয়ার, নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকার উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক রাঙ্গামাটি’র সম্পাদক আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ, রাঙ্গামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাপ্তাহিক পাহাড়ের সময় সম্পাদক ও প্রকাশক এবং পার্বত্য সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মিলটন বড়ুয়া, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, রিপোটার্স ইউনিটির সম্পাদক মোঃ কামাল উদ্দিন, জার্নালিষ্ট নেটওয়ার্ক সভাপতি শান্তিময় চাকমা, পার্বত্য সাংবাদিক ইউনিয়ন সম্পাদক মোঃ ইকবাল, সাংবাদিক সমিতির শিশু মল্লিক।
পৌর প্রশাসক বলেন, নাগরিকগনের জন্য জনস্বাস্থ্য এবং বিনোদন পৌরসভার নগর উন্নয়নের দায়িত্বের মধ্যে এটিও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এই মৌসুমে বেশ কিছু খেলাধুলার আয়োজন করা যায়। তবে আমরাও প্রথম হিসেবে মেরাথন দৌঁড় প্রতিযোগীতার উদ্যোগ নিয়েছি যা রাঙ্গামাটি পৌর ম্যারাথন-২০২৫ইং। এটি যেমন নগরবাসীকে আনন্দ দেবে তেমনি পর্যটন নগরী হিসেবে রাঙ্গামাটির পরিচিতিটা আরো সুন্দর করে তুলে ধরাও আমাদের লক্ষ্য। তিনি ব্যাপক প্রচারের লক্ষ্যে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন।
পৌরসভা মূখ্য নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আসলাম সরোয়ার, ম্যারাথন প্রতিযোগীতা শুরু অংশ নির্ধারণ করা হয়েছে কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনষ্ঠিটিউট প্রাঙ্গন থেকে শুরু হবে। ঐ ভোর ৬ঘটিকা থেকে ২৪ কিলো মিটার হেঁটে পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ হবে। তিনি জানান, ইতিমধ্যে আমরা প্রচার করে যাচ্ছি প্রতিযোগীতায় অংশ গ্রহন ইচ্ছুকদের ফি নির্ধারণ করা হয়েছে ২০০ (দুইশত টাকা)। পুরুষ মহিলা উভয় মিলে ৩০০ (তিন শত) জন অংশ গ্রহন করতে পারবেন। ১ম বিজয়ীর জন্য পুরস্কার ১০ (দশ) হাজার টাকা, ২য় ৮ (আট) হাজার, ৩য় ৬ (ছয়) হাজার, ৪র্থ ৫ (পাঁচ) হাজার ও ৫ম পুরস্কার ৩(তিন) হাজার টাকা। তবে নারীদের ক্ষেত্রে চল্লিশোর্ধ বয়সীদের জন্য ১ম বিজয়ী পাবেন ৫ (পাঁচ) হাজার, ২য় ৪ (চার) হাজার এবং ৩য় ৩(তিন) হাজার টাকা। এছাড়ারও বাকীদের জন্য থাকবে একটি করে মেডেল।আগামী ৬ ডিসেম্বের শনিবার এ প্রতিযেগীতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকার জানান, রাঙ্গামাটি পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথন দৌঁড় প্রতিযোগীতায় অংশগ্রহন ইচ্ছুকরা যোগাযোগ করতে পারবেন (পৌর নির্বাহী কর্মকর্তা- ০১৮১৫-৪৮৩৩৯১ এবং ০১৫৩৩-০০৬৯৯১ এ নম্বারে।
এসময় সাংবাদিক নেতবৃন্দরা বলেন এ আয়োজন পৌরবাসীকে যেমন আনন্দ দেবে তেমনি দেশের বিভিন্ন স্থান থেকে আগতরাও পর্যটন নগরী হিসেবে রাঙ্গামাটিকে আরো কাছে থেকে দেখতে পারবে। পৌরসভার এ আয়োজনের সুন্দর এবং সার্থকতা কামনা করেন। অন্যান্য খেলাধুলার আয়োজনের জন্যও আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দরা।