শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাজস্থলীতে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ হলেও দুঘন্টা পরে স্বাভাবিক

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাজস্থলী চন্দ্রঘোনা বাঙ্গালহালিয়া সড়কে পণ্যবাহী একটি ট্রাক উল্টে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার (২৮নভেম্বর) দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর মুনসিপাড়া মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সড়কের দুই দিক থেকে যান চলাচল বন্ধ হয়ে গেলে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

এদিকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য উল্টে যাওয়া ট্রাকের পাশ দিয়ে ক্ষণিকের জন্য বিকল্প সড়ক তৈরির কাজ শুরু করে স্থানীয়রা। পরে দু ঘন্টা পর দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। খবর পেয়ে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহবায়ক ক্রীড়াপ্রেমী নাইমুল ইসলাম রনি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম থেকে পণ্যবাহী ট্রাক রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর, বাজারের উদ্দেশ্য রওনা হলে রাজস্থলী চন্দ্রঘোনা সড়কে মাল বোঝাই একটি ট্রাক ইসলামপুর বাজারের দিকে যাচ্ছিল পথে শফিপুর মুন্মিপাড়া এলাকায় পাহাড়ি খাঁড়া সড়ক দিয়ে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকটি দুই লেনের সড়কে আড়াআড়িভাবে উল্টে যাওয়ায় সড়কের উভয় দিক থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে অন্যান্য গাড়ি যাত্রীবাহী সিএনজি, মাহিন্দ্রার যাত্রী ও মালবাহী ট্রাকের চালকরা ভোগান্তিতে পড়েন।

ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ। এ ঘটনায় সড়কে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেলেও বিকল্প সড়ক তৈরি করে ছোট আকারের যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। পরে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।