বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় মাহফিল
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে কেপিএম পেপার মিলস জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও অসহায়দেও মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। চন্দ্রঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুক্রবার ২৮ (নভেম্বর) জুম্মা’র নামাজের পরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম। আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র সহ-সভাপতি রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন মঈন, সদস্য জাহাঙ্গীর আলম রাসেল, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সভাপতি শামসুজ্জামান চৌধুরী রকি, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্রমূখ। এছা[ড়াও ইমাম ও মাদ্রাসার শিক্ষক, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ধর্মপ্রান মুসলমানরা উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন কেপিএম মসজিদের ইমাম এটিএম আব্দুল্লাহ। পরে স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝেও কম্বল বিতরণ করা হয়।