শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বিএনপি ক্ষমতায় আসলে পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নে কাজ করবে: ওয়াদুদ ভূঁইয়া

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া শুক্রবার (২৮নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি পৌরটাউন প্রাঙ্গণে আয়োজিত স্থানীয় সামজিক রাজনৈতিক নেতৃবৃন্দের সমাবেশে বলেছেন।

বিএনপিকে ক্ষমতায় আনলে পার্বত্য চট্টগ্রামে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তি পরিবেশ সৃষ্টিতে কাজ করবো। পার্বত্য চট্টগ্রামকে ভাই ভাই বন্ধু বন্ধু হিসেবে আস্থার ঠিকানা হিসেবে গড়ে তুলবো। আমরা এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চাই, কেউ যেন সন্ধ্যায় বাড়িতে ফিরতে ভয় না পায়, নির্বিঘেœ নিজেদের কাজ করতে পারে।

সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবসার, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড আবদুল মালেক মিন্টু, এ্যাড রিপ্পল চাকমা চাকমা, জেলা প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ জেলার বিভিন্ন উপজেলার তৃণমূল পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ। এসময় জেলা বিএনপির কংচাইরী মাষ্টার, ক্ষেত্র মোহন রোয়াজা, খনি রঞ্জন ত্রিপুরা সহ জেলা উপজেলা ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ওয়াদুদ ভূঁইয়াকে এমপি হিসেবে নির্বাচিত করার পাশাপাশি, বিগত সময়ে উন্নয়ন কার্যক্রমে অবহেলা থাকায় বিএনপিকে ক্ষমতায় আনলে তা পুনরায় এগিয়ে পনওয়ার জন্য এলাকাবাসী আহবান জানান।