শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের থানচিতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে মাঝির মৃত্যু

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচিতে দুর্গম রেমাক্রী এলাকায় সাঙ্গু নদীতে দুটি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে এক নৌকা মাঝির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকাল আনুমানিক ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঙ্গু নদীর ওই এলাকায় দুটি ইঞ্জিনচালিত নৌকা বিপরীত দিক থেকে দ্রুতগতিতে চলছিল। নদীর বাঁক ও তীব্র স্রোতের কারণে এক পর্যায়ে নৌকাদুটি একে অপরকে লক্ষ্য করতে ব্যর্থ হয় এবং মুহূর্তের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে একটি নৌকা উল্টে যায়। এ সময় নৌকার মাঝি নদীতে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত মাঝিকে উদ্ধার করে দ্রুত থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাঝির পরিচর রেমাক্রী ইউনিয়নের ৩নং ওয়ার্পে কলা পাড়া এলাকার বাসিন্দা উসাথোয়াই মারমার ছেলে শৈসাইমং মারমা (৩৫) বলে নিশ্চিত করেছে এলাকাবাসী। এ দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, সাঙ্গু নদীর ওই এলাকায় একাধিক বাঁক ও তীব্র স্রোত থাকায় প্রায়ই নৌদুর্ঘটনার আশঙ্কা থাকে। তারা নদীপথে চলাচলের ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোড়দারের দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), থানচি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। দুর্ঘটনাকবলিত নৌযান দুটি জব্দ করা হয়েছে।

থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছির উদ্দিন মজুমদার জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও চালকদের অসতর্কতাকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।