শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

পার্বত্য অঞ্চলের একটি মহল সব সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে করছে

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবির নবাগত অধিনায়ক সাথে জনকল্যাণ ও জাননিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা করা হয়েছে। মঙ্গলবার (২৫নভেম্বর) সকাল ১১টায় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) আয়োজনে জনকল্যাণ ও জাননিরাপত্তা বৃদ্ধি সক্রান্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, বাবুছড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবায়দুল্লাহ, চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠী প্রতিষ্ঠাতা সভাপতি আনন্দ মোহন চাকমা, খাগড়াছড়ি হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি যুগলক্ষণ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, দীঘিনালা প্রেসক্লাব এর সাবেক সভাপতি মোঃ সোহেল রানা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বাবুছড়া কলেজ এর অধ্যক্ষ সুপ্রিয় চাকমা প্রমূখ।

সভায় প্রধান অতিথি লে: কর্নেল ইস্তিয়াক আহমেদ ইবনে রিয়াজ বলেন, পার্বত্য অঞ্চলের একটি মহল সব সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে করছে। ৫৮ কিলোমিটার ভারতের সাথে সীমান্ত অরক্ষিত ছিল। ৭ বিজিবি’র অধীনে ৮ কিলোমিটার সীমান্ত নিরাপত্তায় কাজ করছে। সকলে সমষ্টিগত সহযোগিতা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আর্থসামাজিক, নিরাপত্তা উন্নয়ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছে। পাহাড়ের সকল সম্প্রদায় সহাবস্থানে থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে সকল সম্প্রদায়ের মাঝে শান্তি সম্প্রীতি বজায় থাকবে।