শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শতাধিক শিক্ষার্থীর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
স্বল্প ব্যয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে মাটিরাঙ্গা মেডিকেল সেন্টার ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি। এরই অংশ হিসেবে ‘আর নয় মিথ্যে অজুহাত, জীবন বাঁচাতে রক্ত দিয়ে বাড়াব হাত’ এই স্লোগানে
মঙ্গলবার (২৫নভেম্বর) থেকে ২৫ নভেম্বর শুরু হয়েছে তিন দিনের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।

মাটিরাঙ্গা হাসপাতাল রোডের জায়েদ মনোয়ারা প্রযুক্তি মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পেইনের প্রথম দিনে সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মূল লক্ষ্য সচেতনতা সৃষ্টি মেডিকেল সেন্টারের কর্মকর্তারা জানান, প্রত্যন্ত অঞ্চলে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নিজেদের রক্তের গ্রুপ জানানোর পাশাপাশি রক্তদানে উৎসাহিত করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

ক্যাম্পেইনে এসে স্বস্তি প্রকাশ করেন অভিভাবকরা। তারা জানান, অনেক শিক্ষার্থীই আগে নিজেদের রক্তের গ্রুপ জানত না। এই ক্যাম্পেইনের মাধ্যমে সন্তানদের রক্তের গ্রুপ জেনে তারা স্বস্তি পেলেন। জরুরি মুহূর্তে রক্তদানে এগিয়ে আসা এখন সহজ হবে বলেও মনে করেন তারা। প্রথম দিনের ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা মেডিকেল সেন্টারের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাশেম, মাদরাসার পরিচালকসহ শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা। ক্যাম্পেইনটি চলবে আরও দু’দিন।