শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটির লংগদুতে কৃষি ব্যাংকে দুদকের অভিযানে ৭ কোটি টাকার উর্দ্ধে অনিয়ম

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কৃষি ব্যাংকে অভিযান পরিচালনা করা হয়েছে। কৃষকদের নামে ব্যাংক থেকে লোন তুলে জাল-জালিয়াতি ও ঋণ বিতরণে নানা অনিয়মের অভিযোগে দুদক এ অভিযান চালায় বলে ব্যাংক সুত্র জানেিয়ছে।

রবিবার (২৩ অক্টোবর) সকাল দশটা হতে দুপুর ১টা পর্যন্ত রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশন দুদকের পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত টিম অনিয়মের অভিযোগের ভিত্তিতে কৃষি ব্যাংকে অভিযান পরিচালনা করেন।

এসময় রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ফরহাদ হোসেনের নেতৃত্বে সহকারী পরিচালক রাজু আহমেদ, উপসহকারী মোঃ বোরহান উদ্দীন, সহকারী পরিদর্শক আবু ছাদেক উপস্থিত ছিলেন।

এসময় দুদকের সহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, যেসকল অনিয়ম ও অভিযোগ পাওয়া গেছে, তার বিরুদ্ধে দ্রুত সময় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন প্রাথমিক ভাবে ৭ কোটি ১৯ লক্ষ টাকার ও অধিক পরিমাণ অর্থ কেলেঙ্কারির তথ্য মিলেছে। কৃষকদের নামে ভুয়া লোন ও প্রণোদনা বিতরণের নামে অর্থ হাতিয়েছে দালাল চক্র।

এব্যাপারে লংগদু কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ইমাম উদ্দিন বলেন, আমি এখানে যোগদানের আগে এসব অনিয়ম হয়েছে। আমি যোগদানের পর থেকে কোন অনিয়মের অভিযোগ নাই