রাঙ্গামাটির কাপ্তাইস্থ শিশু নিকেতন স্কুলের ক্লাস পার্টি
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
শিক্ষার পাশাপাশি শিশুদের আনন্দ দিতে কাপ্তাই সেনাজোন কর্তৃক পরিচালিত শিশু নিকেতন স্কুলের ক্লাস পার্টির বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩নভেম্বর) সকাল ৯টা থেকে শাড়ে দুপুর পর্যন্ত এ পার্টি অনুষ্ঠিত হয়।
সিপাহী আফজাল হলে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতর মাধ্যমে ৫৫পাউন্ডের কেক কাটার মাধ্যমে ক্লাস পার্টির উদ্বোধন করা হয়। প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম ও শিক্ষিকা সাদিয়া চৌধুরী লিপিকার সঞ্চালনায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন মিসেস নাজমুল কাদির শুভ।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশু নিকেতন স্কুলের শিক্ষকদের পুরস্কার বিতরণ করে কাপ্তাই সেনাজোন কমান্ডার লেঃকর্ণেল মোঃ নাজমুল কাদির শুভ, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন মেজর জিয়া, শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষা রেহেনা আক্তার, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।পরে স্কুল শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।