শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক রেডজোন এলাকা হিসেবে সাইনবোর্ড স্থাপন

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগ বন্য হাতি থেকে সাবধানতা অবলম্বনে জনসাধারনের জন্য সর্তকতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে কাপ্তাই রেঞ্জ। শনিবার (২৩নভেম্বর) কাপ্তাই রেঞ্জ এর আয়োজনে হাতির রেডজোন স্থানসমুহে বড় বড় সাইনবোর্ড স্থাপন করেছে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, গত এক সপ্তাহ আগে রাঙ্গামাটি-কাপ্তাই সড়কে প্রথক দুটি স্থানে বন্যহাতির আক্রমণে দুইজন উপজাতি বৃদ্ধ নারী মৃত্যু সহ ৪জন আহত হয়। তাই দক্ষিণ বন বিভাগ রাঙ্গামাটি বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন নিজ উদ্যাগে হাতির করিডোর রেড জোন এলাকায় পর্যটকসহ সকলের চলাচলে সাবধানতা অবলম্বনে সাইনবোর্ড স্থাপন করা হয়।

রেঞ্জ কর্মকর্তা আরও জানান, হাতির করিডোরের গুরুত্বপূর্ণ এলাকায় রেডিয়ান ক্লায়ার এই বোর্ডটি রাতে কিংবা দিনে সকলের সর্তকতা বার্তা দিবে জদি সঠিক ভাবে চালকগন নজর দেয়। এছাড়া হাতি আক্রমন থেকে সর্তকতা অবলম্বনে সামনে আরও ব্যবস্থা হাতে নিচ্ছে বলে জানান।