কবি নজরুল তারুণ্যকে বয়সের ফ্রেমে বেঁধে রাখেননি
॥ নিজস্ব প্রতিবেদক ॥
আমরাও নজরুলের মতো সবাই তরুণ। সুন্দর সমাজ গঠনে নারীকে ছাড়া উপায় নেই। শিক্ষকরা রাগ করলে ছাত্ররাও তাদের শিখতে বিলম্ব হবে। তাই আগে যদি আমি আমাকে বদলাই তাহলে দেশ ও পৃথিবীকেও বদলাতে পারবো। রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২০নভেম্বর) তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বণিক এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু জাফর (ক্রাইম এন্ড অপস্), জেলা আইসিটি কর্মকর্তা, গণগ্রন্থাগার এর সিনিয়র লাইব্রেরীয়ান, নারী ও শিশু দপ্তর এর প্রোগ্রাম অফিসার মোঃ রুহুল আমিন সরকার, রাঙ্গামটি সরকারি কলেজ এর শিক্ষক, সাপ্তাহিক পাহাড়ের সময় সম্পাদক ও পার্বত্য সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মিলটন বড়–য়া, প্রেস ক্লাব সভাপতি, আনোয়ার আল হক, সাংবাদিকবৃন্দ, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় এর স্কাউটস দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আরো বলেন, ক্রোধ মানুষের খুব ক্ষতি করে তাই এর পরিহার করা ভালো। সততা, জবাবদিহিতা এবং দায়িত্ববোধ ভালো মানুষ হতে সাহায্য করে। দেখুন, বই আমাদের স্বপ্নের দুয়ার খুলে দেয়। গণগ্রন্থাগারকে জনগনের বিশ্বদ্যালয় বলা হয়। যতই পড়বেন ততই জ্ঞানের ভান্ডারের প্রসার ঘটে। আমাদের মনে রাখতে হবে আমি ভালো হবো এবং ভালো কিছু করবো। তারুণ্যই হচ্ছে যৌবন তাই বলতে হয় নজরুল সবাইকেই তরুণ বলেছেন। যার তারুণ্য যৌবন রয়েছে সে এগিয়েছে। আমাদের প্রতিটি বিদ্যালয়ে স্কাউটসরাই পারে যারা অন্যায় পথে চলার চেষ্টা করে তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে ভালো রাখতে। বলতে হয়, ৭১ সালে অসংখ্য মানুষের প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে ধরে রাখতে আমাদের সকলকেই বদলাতে হবে। তাহলে দেশ ও পৃথিবীকেও আমরা বদলাতে পারবো।
সভা শুরুর আগে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এর উপর একটি প্রামান্য চিত্র তুলে ধরা হয়।