শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের লামায় তামাক চাষ রোধে কৃষকদের সাথে সচেতনতা সভা

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বান্দরবানের লামায় নদীর তীর থেকে ৫০ ফুট পর্যন্ত সরকারি খাস জমিতে তামাক চাষ না করার বিষয়ে কৃষকদের মাঝে গণসচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পানির উৎস সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বৃটিশ টোব্যাকো লামা এরিয়ার উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার (১৮নভেম্বর) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন। তিনি বলেন, নদীর তীরবর্তী অঞ্চলে তামাক চাষের পরিবেশগত ও স্বাস্থ্যগত ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, তামাক চাষের ফলে ভূমির উর্বরতা হ্রাস পায় এবং নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নদীর তীর থেকে ৫০ ফুট সরকারি খাস জমিতে তামাক চাষ কঠোরভাবে নিষিদ্ধ করার গুরুত্বের উপরও তিনি জোর দেন।

আলোচনা সভা শেষে উপস্থিত মোট ৩৯৩ জন কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়। কৃষকদের সরকারি খাস জমিতে তামাক চাষ না করার বিষয়ে কৃষকদের মাঝে গণসচেতনতা সৃষ্টি ও বীজ বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জনে সহায়তা করাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য।

সভায় লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা পৌরসভার সহকারী প্রকৌশলী রুই প্রু অং মার্মা, লামা পৌরসভার কর নির্ধারক নুর মোহাম্মদ, স্থানীয় সাংবাদিক এবং শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।