শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বিএনপি’র বিকল্প নেই: ওয়াদুদ ভুঁইয়া

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
আমার অতীতের দায়িত্ব পালন আপনাদের কাছে গ্রহণযোগ্য হলে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন। পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বিএনপিকে ক্ষমতায় আনার বিকল্প নেই। মঙ্গলবার (১৮নভেম্বর) বিকেলে মাটিরাঙ্গার চৌধুরী কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর এলাকার ইমাম ও ওলামা-মাশায়েখদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওয়াদুদ ভূঁইয়া বলেন, আমার অতীতের দায়িত্ব পালন আপনাদের কাছে গ্রহণযোগ্য হলে ধানের শীষে ভোট দিন।
তিনি আরও বলেন, দেশের সমাজ কাঠামো গঠনে মসজিদ ও মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ইমাম-মুয়াজ্জিনদের আর্থসামাজিক উন্নয়নে আলাদা প্রকল্পের প্রয়োজন রয়েছে। সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে নির্ভযোগ্য নির্বাচন অপরিহার্য। বিভ্রান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। ভিন্নমত থাকা স্বাভাবিক, তবে দেশকে অস্থিতিশীল করার অধিকার কারও নেই।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্লাহ, তাইন্দং কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবু রেদোয়ানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এছাড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং ইমাম ওলামা মাশায়েখরা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সাদ্দাম হোসেন।