শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে যুব উন্নয়নের উদ্যোগে সপ্তাহ ব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সপ্তাহ ব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮নভেম্বর) বিকাল ৩টায় শিল্প এলাকা মসজিদ ভিত্তি শিশুগণ কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।

স্থানীয় চাহিদা ভিত্তিক অপ্রাতিষ্ঠানিক ভ্রাম্যমাণ মাশরুম চাষ প্রশিক্ষণে এলাকার শিক্ষিত বেকার যুবক/যুবতীরা অংশ গ্রহণ করে। উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ খায়রুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মোহাম্মদ হোসেন।

এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন। প্রধান অতিথি বলেন, সারা দেশব্যাপী যুব উন্নয়ন অধিদপ্তর এলাকার শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের বিভিন্ন বিষয়ের ওপর হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে। তাই বেকার বসে না থেকে যুব উন্নয়ন হতে প্রশিক্ষণ গ্রহণ শেষে নিজে উদ্যোক্তা ও স্বাবলম্বী হওয়ার জন্য আহবান জানান।

এসময় আরও বক্তব্য রাখেন কাপ্তাই যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক মোজাম্মেল হোসেন প্রশিক্ষণার্থে মনি আক্তার আক্তার, ফারিন, হৃদয়, সৌরভ ও আকাশসহ প্রমুখ। এসময় ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।