রাজনগর বিজিবি জোনের উদ্যোগে লংগদুতে ভলিবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে রাজনগর ৩৭ বিজিবি জোন। এরই অংশ হিসেবে বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, পাহাড়ী-বাঙ্গালী সম্প্রীতি উন্নয়নে জোন কাপ টুর্নামেন্ট এবং হতদরিদ্রদের জন্য মেডিক্যাল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে।
রবিবার (১৬অক্টোবর) বিকাল ৩টায় রাজনগর বিজিবি জোনের মাঠ প্রাঙ্গনে রাজনগর জোন কাপ ভলিবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় পূর্ব রাঙ্গীপাড়া একাদশকে ২-০ তে পরাজিত করে সর্বাতলী বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন অর্জন করে। এছাড়াও জোনের উদ্যোগে ৪ সপ্তাহ ব্যাপী কারিগরি প্রশিক্ষন শেষে ৭৯ জন শিক্ষার্থীকে সনদপত্র বিতরণ ও সারাদিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল আহসান হাবিব, পিএসসি। এতে রাজনগর জোন কমান্ডার লে. কর্ণেল নাহিদ হাসানসহ জোনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।