শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটিতে হাতির আক্রমণে নিহত দুই পরিবার আর্থিক সহযোগীতা পাবেন: বিভাগীয় বন কর্মকর্তা

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই-আসামবস্তি সড়কে সন্ধ্যায় বুনো হাতির আক্রমণে নিহত দুই বৃদ্ধ নারীর মৃতুতে এলাকায় চলছে শোকের মাতাম। সোমবার (১৭নভেম্বর) দুপুর ২টায় নিহত দুই বৃদ্ধ নারীর বাড়িতে সৎকারে ব্যবস্থাসহ পাড়ায় চলছে স্বজনের শোকের মাতাম।

রবিবার রাঙ্গামাটি হতে সিএনজি যোগে নিজগ্রামে যাওয়ার সময় হাতির আক্রমনে নিহত জীবতলী ইউনিয়নের ঝর্ণা চাকমা (৬০) স্বামী মিলন কান্তি কারবারি ও নিহত সুবিতা চাকমা (৭০) স্বামী শংগ্নাত চাকমা, মগবান ইউনিয়নে নিজ গ্রামে একটি অনুষ্ঠানে আসার পথে বুনো হাতির আক্রমণে নিহত হয়। পাশাপাশি হাতির আক্রমণে সিএনজি চালকসহ আরও ৪জন আহত হয়। পৃথক দুটি ঘটনায় বুনো হাতির আক্রমণ বন বিভাগ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও ইআরটি সদস্যরা ঘটনাস্থলে এসে গাড়িসহ হতাহতের উদ্বার করে চিকিৎসার জন্য সদর রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে।

এদিকে হাতির আক্রমণে নিহত দুই পরিবারকে শান্তনা ও ঘটনাস্থল পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস, এম সাজ্জাদ হোসেন, সহকারী বন সংরক্ষক মুহাম্মদ জামাল হোসেন তালুকদার ও কাপ্তাই রেঞ্জ কর্মকর্তাসহ বন বিভাগের লোকজন। বিভাগীয় কর্মকর্তা এস,এম সাজ্জাদ হোসেন নিহত দুই পরিবারের বাসায় গিয়ে স্বজনদের শান্তনা দেন এবং দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, বন্যপ্রাণী দ্বারা হতাহতের ঘটনায় এখানে কারো হাত নেই। তবে বন জঙ্গলে চলাচলে সকলকে সাবধান হতে হবে। তিনি নিহত দুই পরিবারকে সৎকার করার জন্য আর্থিক সহযোগিতা করেন। এবং বন্যপ্রাণী দ্বারা নিহত পরিবারকে সরকারি আইন অনুযায়ী ৩ লক্ষ টাকা এবং আহতদের নিয়ম অনুযায়ী আর্থিক সহযোগীতার বিষয়টি সহ সকল প্রক্রিয়া শেষে প্রদান করার কথা জানান।