শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক-১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাটিরাঙ্গা জেনের সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবা, নগদ টাকা একটি মোটরসাইকেল এবং বিভিন্ন সরঞ্জাম সহ একজনকে আটক করেছে।

সোমবার (১৭নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা জোনের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ‘সি-টাইপ’ বিশেষ টহল দল সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় তল্লাশি চালায়।

অভিযানে মোঃ ইসমাইল হোসেন সিরাজী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের উত্তর বড়বিল গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম আধহাম জানান, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত সামগ্রী মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।