শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

এনসিপি’র জাতীয় শ্রমিক শক্তির সমন্বয় সভা রাঙ্গামাটিতে

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে এনসিপির জাতীয় শ্রমিক শক্তির জেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭নভেম্বর) বিকালে স্থানীয় স্থানীয় এক রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমা। রাঙ্গামাটি জেলা জাতীয় শ্রমিক শক্তির প্রধান সমন্বয়কারী মোঃ আবুল কাশেম’র সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী উসামং মারমা (বাবুল)’র সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা এনসিপি সিনিয়র সদস্য ও ২৯৯ নম্বর আসনে মনোনয়ন প্রার্থী এবং সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী প্রিয় চাকমা, জাতীয় ছাত্র শক্তি জেলার সংগঠক সর্বজিৎ চাকমা সহ অঙ্গ সংগঠনের নেতারা।

সভায়, জাতীয় শ্রমিক শক্তি রাঙ্গামাটি জেলার অভ্যন্তরীণ উপজেলা কমিটি গঠন ও জাতীয় শ্রমিক শক্তির আহবায়ক কমিটি গঠন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় শ্রমিক শক্তি নির্বাচনে কি ভূমিকা রাখবে এবং দায়িত্ব বন্টনের বিষয় উত্থাপন করা হয়।

উক্ত সভায় জুরাছড়ি উপজেলায় নিযুক্ত প্রতিনিধি সুশান্ত চাকমা ও যুগ্ম সম্বন্বয়কারী ২৯ জন সদস্য বিশিষ্ট কমিটি প্রস্তুত করে যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমা’র নিকট প্রস্তাবনা দেন।