শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে নেমে এক পর্যটক নিখোঁজ

১৫

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচিতে দুর্গম রেমাক্রী ইউনিয়নের নাফাখুম জলপ্রপাতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছে। গত শুক্রবার বিকেলে ১৭ জনের একটি টিম ভ্রমণে নাফাখুমে পৌঁচ্ছালে জলপ্রপাতে গোসলে নেমে মোঃ ইকবাল (২৫) নামে পর্যটকের নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা ডেমরা এলাকা থেকে আসা ১৭ জনের একটি টিম আলীকদম হয়ে ডিমপাহাড় এবং তিন্দু হয়ে দুর্গম নাফাখুমের ভ্রমনে যান। সেখানে পৌঁচ্ছালে বিকেলে গোসল করতে নামেন। তারা কোন প্রকার গাইড রেজিস্ট্রেশন ছাড়াাই নাফাখুম ঝর্না এলাকায় ঘুরতে যান। ঝর্নার পানিতে গোসল করার সময় সবাই উঠে এলেও দলের একজন সদস্য হঠাৎ স্রোতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে বিজিবি ও আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

এদিকে খবর পেয়ে থানচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে দুর্গম এলাকা এবং প্রবল পানির স্রোতের কারণে নিখোঁজ ব্যক্তিকে এখনো পাওয়া যায়নি বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে নাফাখুমের স্রোতের পানি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় গাইড ও তথ্যসেবা অফিসে রেজিস্ট্রেশন ছাড়া পর্যটকদের সেখানে যাওয়া আইনত নিষিদ্ধ হলেও অনেকেই নিয়ম ভেঙে ঝুঁকি নিয়ে প্রবেশ করেন, যা দুর্ঘটনার বড় দূর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার জানান, পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। উদ্ধার অভিযানে শুরু করেছি। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে সবাইকে নিয়ম মেনে চলা জরুরি বলে ওসি জানান।