শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের রুমায় আওয়ামীলীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির সমাবেশ

১০

॥ উবাসিং মারমা, রুমা ॥
বান্দরবানের রুমায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩নভেম্বর) বিকেলে উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রুমা উপজেলা যুবদলের আহ্বায়ক লালকিম লিয়ান বম। সভায় প্রধান অতিথি ছিলেন রুমা সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা জনমনি ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অংথোয়াইচিং মারমা, চসিংনু মারমা, যুবদলের সদস্য সচিব মংক্যচিং মারমা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিংমং মারমা, ছাত্রদলের সাধারণ সম্পাদক অংবাচিং মারমা এবং কৃষক দলের সভাপতি সরবত আলী। সমাবেশ সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা জন ত্রিপুরা।

বক্তারা বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে অবৈধভাবে ক্ষমতায় থাকা গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। রুমায় আওয়ামী লীগের নামে যে ভয় ও দমননীতির রাজত্ব কায়েম করা হয়েছে, তা জনগণ আর মেনে নেবে না। বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের এর আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এমন শ্লোগানে মুখরিত করে তোলেন রুমা বাজার এলাকা। শ্লোগানগুলোয় মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো বাজার এলাকা।

উল্লেখ্য, এলাকাবাসী বলছেন, সম্প্রতি স্থানীয় রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, এই বিক্ষোভ কর্মসূচি তারই ধারাবাহিক প্রকাশ। বিক্ষোভ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।

এর আগে বিক্ষোভ মিছিলটি বিকাল সাড়ে চারটার দিকে রুমা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রুমা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিলটন আবাসিকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।