শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ওয়াদুদ ভূঁইয়া নির্বাচিত হলে পাহাড়ি ও বাঙালির ঐক্য আরও সুসংহত হবে

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়িত ওয়াদুদ ভূঁইয়া নির্বাচিত হলে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ঐক্য আরও সুসংহত হবে। সুন্দর সহাবস্থান ও অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন এগিয়ে যাবে। খাগড়াছড়ির দীঘিনালায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করতে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমএন আবছার এ কথা বলেন। শুক্রবার (১৪নভেম্বর) সকাল ১১টায় দীঘিনালা উপজেলার লারমা স্কোয়ার এলাকায় এ গণসংযোগ কর্মসূচি করেন তিনি।

গণসংযোগে খাগড়াছড়ি ২৯৮ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে প্রচারে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ বিএনপি, সাংগঠনিক সম্পাদক মো শরিফুল ইসলাম ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতারা লিফলেট বিলি করে সাধারণ ভোটারদের সামনে প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তারা বলেন, পাহাড়ি জনপদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় সমস্যার সমাধানে ওয়াদুদ ভূইয়া অগ্রাধিকার দেবেন। গণসংযোগ শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, ওয়াদুদ ভূঁইয়া নির্বাচিত হলে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ঐক্য আরও সুসংহত হবে। সুন্দও সহাবস্থান ও অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, বেকারত্ব কমাতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। স্থানীয় যুবকদের এগিয়ে নিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। খাগড়াছড়ির মানুষ পরিবর্তন চায়। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত হলে ধানের শীষের পক্ষে সমর্থন স্পষ্টভাবে প্রতিফলিত হবে।