শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের লামায় নিষিদ্ধ আওয়ামীলীগের মশাল মিছিল, গ্রেফতার ১

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ। এই ঘটনায় লামা থানা সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারা- ৮/৯(৩)/১২ মতে মামলা রুজু করা হয়। মামলা নং- ০১ তাং-১২ নভেম্বর ২০২৫ইং।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, এই ঘটনায় বৃহস্পতিবার রাতব্যাপী অভিযান চালিয়ে রাত ৩টায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি রফিক আলম (৪৩) ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ফকিরাখোলা এলাকার বাহাদুর মিয়ার ছেলে।

বৃহস্পতিবার সকাল থেকে লামা বাজারে মহিলাদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের আওয়ামী লীগের বিরুদ্ধে যৌথ মিছিলে রাজপথ সরব হয়ে উঠেছে। মিছিলে “ঠাঁই নাই ঠাঁই নাই, মুজিব লীগের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়”।

জানা যায়, লামা উপজেলায় ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড হারগাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মশাল মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেয় ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ -সভাপতি ও সাবেক মেম্বার কুতুব উদ্দিন।

মশাল মিছিলে (২০-২৫) জন লোক উপস্থিত ছিল। মশাল মিছিলে উপস্থিত প্রত্যেকের হাতে একটি করে মশাল ছিল। তারা “বান্দরবান এর মাটি শেখ হাসিনা ঘাঁটি” ও “১৩ তারিখ লক ডাউন সফল করুন” সহ নানা স্লোগান দিতে শোনা যায়।

কুতুব উদ্দিন (৩৫) ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড শানকুরপাতা ঝিরির উলামিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি।

এদিকে লামার ৫নং সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে বৃহস্পতিবার ভোরে সড়কে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। অনেকে আগুন লাগার ঘটনাটি নিষিদ্ধ আওয়ামী লীগ করেছে বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (১৩নভেম্বর) ভোরে লামার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে সড়কে আগুন দেয়ার ঘটনা ঘটে বলে অন্য রাজনৈতিক দলের অভিযোগ।