শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটির লংগদুতে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ

১২

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলা সদরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ১২৬০ কেজি সরকারি চাল ও ৩৯টি খাদ্য বান্ধব কর্মসুচীর আওতায় উপকার ভোগীদের কার্ড জব্দ করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পরিচালিত অভিযানে টিপু বড়ুয়া’র ব্যবসায়িক প্রতিষ্ঠান শিবলী স্টোর থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দকৃত ১২৬০ কেজি চাল ও ৩৯টি খাদ্যবান্ধব কার্ড উদ্ধার করা হয়। অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের ওয়ারেন্ট অফিসার নুরুল ইসলামসহ একটি টহলদল প্রশাসনকে সহায়তা প্রদান করে।

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মণিময় চাকমা জানান, কার্ডধারীরা সরকার নির্ধারিত মূল্য পরিশোধ করে চাল গ্রহণ করেন। তারা চাল নিয়ে কি করেন তা আমারা কিভাবে জানাবো?

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চাল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত চাল সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এগুলো নিলামে তোলা হবে। পাশাপাশি চাল কিভাবে বাজারে আসলো তা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।