বান্দরবানের রোয়াংছড়িতে প্রান্তিক কৃষকের মাঝে বীজ বিতরণ
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা কৃষি অধিদপ্তর এর উদ্যোগে ৪৫০জন প্রান্তিক কৃষকদের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১০নভেম্বর) রোয়াংছড়ি উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কার্যালয় সুত্র জানায়, ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা ২০০, সূর্যমূখী৩০, চিনাবাদাম ১৬০, ফেলন ২০ এবং অড়হড়৪০ সর্বমোট ৪৫০ জন কৃষকের মাছ বীজ ও রায়ায়নিক সার বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি, উপজেলা কৃষি অফিসার মোঃ এহসানুল হক, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত দাস ও উপসহকারী কৃষি অফিসার বৃন্দসহ প্রমুখ।