বান্দরবানের রোয়াংছড়িতে মানুষের জন্য ফাউন্ডেশন মতবিনিময় সভা
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) বেসরকারি সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগিতায়, অ্যাম্বেসি অব সুইডেন অর্থায়নে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী- সিআরইএ প্রকল্পের সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০নভেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় রোয়াংছড়ি উপজেলা মিলনায়তনে সিআরইএ প্রকল্পের পিসি মংবাথুই মারমা সঞ্চালনায় ক্রিয়া প্রকল্পের পিসি অম্লান চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এহসানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ মেহেদী জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শওকার আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ^নাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমাসহ প্রমুখ।
এসময়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি বলেন, রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ও আলেক্ষ্যং ইউনিয়নের স্থানীয় নারী ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন জন্য কমিউনিটি বেইজ মাধ্যমে তৈরিকৃত রাইস ব্যাংককে রক্ষণাবেক্ষনের জন্য ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেন।