শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের লামায় ৬ ইটভাটার মালিককে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
পাহাড় কেটে ইট প্রস্তুত করার অপরাধে লামায় ৬ ইটভাটাকে ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছা মৌজায় এবং ফাইতং ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) লামা রুবায়েত আহমদ। তিনি জানান, অভিযানকালে সর্বমোট ৬টি ইটভাটাকে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসাবে তা ব্যবহারের অপরাধে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডারোপ করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইয়াংছা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে ইয়াংছা এলাকায় দণ্ডপ্রাপ্ত ইটভাটাসমূহ হল, পিবিএন, বিএনবি এবং ফাইতং ইউনিয়নে দণ্ডপ্রাপ্ত ইটভাটাসমূহ হল, ওয়াইএসবি, বিএমডব্লিউ, ফোরবিএম, ইউবিএম।