শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির মানিকছড়িতে বানর ছানা উদ্ধার পরে অবমুক্ত করল বন বিভাগ

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্রির জন্য ধরে নিয়ে আসা রেসার প্রজাতির বানর ছানা উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৬নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের কুমারী বড়টিলা নামক এলাকার জঙ্গল থেকে বানরটি ধরে এনে বিক্রির জন্য গুচ্ছগ্রাম এলাকায় এ ক্রেতার সাথে দরদান করছিল বিক্রেতা স্থানীয় মোটরসাইকেল চালক মোঃ আল-আমিন। পরে খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে আসেন উপজেলা বন বিভাগের কর্মকর্তারা। এসময় বন বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে ক্রেতা-বিক্রেতা বানর ছানাটি ফেলে পালিয়ে যায়। পরে বানরটি উদ্ধার করে গহীন জঙ্গলে অবমুক্ত কর হয়।

উদ্ধারকালে বন বিভাগের মানিকছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ আবদুল হামিদ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী রেসাস প্রজাতির বানর সংরক্ষিত। খবর পেয়ে বানরটি উদ্ধার করে গহীন বনে অবমুক্ত করা হয়েছে।

পরিবেশ ও বন্যপ্রাণী বিষয়ক সাংবাদিক সমির মল্লিক বলেন, অবাধে বনাঞ্চল উজাড়, আয়তন কমে যাওয়া, বন্যপ্রাণীর আবাসস্থল আশঙ্খাজনক হারে কমে যাওয়া, তীব্র খাদ্য ও পানির সংকটের কারণে বন্যপ্রাণীরা সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে। অনেক সময় মানুষের হাতে ধরা পড়ছে এসব প্রাণী। আবার কখনও কখনও আতঙ্কিত হয়ে লোকজন মেরে ফেলছেন লোকালয়ে আসা বন্য প্রাণীগুলোকে।

অন্যদিকে, স্থানীয় সচেতন মহল লোকালয়ে বন্য কিংবা বিপন্ন প্রাণীর খবর পেলে বন বিভাগসহ প্রাণী সংরক্ষণে কাজ করছে। এতে অক্ষত অবস্থায় উদ্ধার করা হচ্ছে অসংখ্য বন্যপ্রাণী।