শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটির লংগদুতে সেনা অভিযানে অবৈধ সিগারেট জব্দ

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিক কাউকে আটক করতে না পারলে প্রায় ১৩ লক্ষ টাকার সিগারেট জব্দ করে সেনা সদস্যরা। গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার (৩০অক্টোবর) বিকালে অভিযান চালিয়ে এসব অবৈধ সিগারেট জব্দ করা হয়।

লংগদু (তেজস্বী) সেনা জোনের সফল অভিযানে দিঘীনালা উপজেলার চৌধুরীপাড়া এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।

সেনা সুত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লংগদু জোনের কমান্ডার এর নির্দেশনায় একটি সেনা টহলদল চৌধুরীপাড়া-দিঘীনালা রুটে বিশেষ অভিযান পরিচালনা করে। আনুমানিক তিনটার সময় দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে অভিযান চালায় চৌধুরীপাড়া এলাকায়। এসময় চোরাকারবারীর দল সেনা উপস্থিতি টের পেয়ে সিগারেটের বস্তা জঙ্গলে ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে সেনা টহলদলের কমান্ডারের নেতৃত্বে ফেলে যাওয়া বস্তাবন্দী অবৈধ মালামাল নজরে আসলে উক্ত এলাকা তল্লাশির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ মালামালের বস্তা উদ্ধার করেন।যেখানে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত পণ্যসমূহ দীঘিনালা হয়ে খাগড়াছড়ি এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তকরণ ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া সম্পূর্ণ এলাকা বর্তমানে সেনাবাহিনীর কঠোর নজরদারির আওতাধীন।

লংগদু সেনা জোন কর্তৃক জানানো হয় যে, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।